Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৫, ২০২২ , ৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৫, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: “ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসন এর আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বর্ণাঢ্য এক র‍্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার মোছা: রুমানা আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, সাবেক জেলা পরিষদের সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সূধীজন প্রমুখ।

Post Views: 771

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত