Print

Broadcasting News Corporation

আজকাল অনেকেই লেখালেখির ক্ষেত্রে চৌর্যবৃত্তির আশ্রয় নেন

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২২ , ৮:০৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, আজকাল অনেকই লেখালেখির ক্ষেত্রে চৌর্যবৃত্তির আশ্রয় নেন। বিভিন্ন লেখা কাট, কপি ও পেস্ট করে নকল করেন, রেফারেন্স দেন না। কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম হোসেন আবদুল মান্নান। তিনি একজন সুলেখক হিসেবে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন। প্রতিমন্ত্রী মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি)-এ সাংস্কৃতিক সংগঠন ‘বাংলা সংস্কৃতিধারা’ আয়োজিত বিশিষ্ট লেখক ও সাবেক সচিব হোসেন আবদুল মান্নান এর ৬০তম জন্মদিন উপলক্ষ্যে লেখকের রচিত গ্রন্থসমূহের ওপর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কে এম খালিদ বলেন, হোসেন আবদুল মান্নান গল্পের ছলে লেখেন। তাঁর লেখার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো রেফারেন্স উল্লেখ করা। তিনি বলেন, প্রাপ্তিতে পূর্ণ হোক সবার জীবন, অপ্রাপ্তিতে নয়। দীর্ঘ হোক সবার জীবন। মৃত্যুর চেয়ে জীবন বড়। আনন্দ, হাসি, খুশি, সুখ ও সাফল্যে ভরে উঠুক সবার জীবন। জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তৃতা করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সাবেক অতিরিক্ত সচিব মাহমুদুল হাসান মুকুল, বিশিষ্ট অভিনেত্রী মনিরা ইউসুফ মেমী প্রমুখ।

Post Views: 463

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত