Print

Broadcasting News Corporation

মৌলভীবাজারে সকল বাস মিনিবাস ও পণ্যবাহী গাড়ী বন্ধ ঘোষণা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২২ , ৯:০৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২২, ৯:০৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে ১৮ থেকে ১৯ নভেম্বর ( শুক্রবার- শনিবার) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস-মিনিবাস ও পণ্যবাহী গাড়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার
(১৬ নভেম্বর) মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি, মৌলভীবাজার জেলা মিনিবাস মালিক গ্রুপ, চাঁদনীঘাট বাস মালিক সমিতি, শ্রীমঙ্গল শমসেরনগর বাস মালিক সমিতি, বড়লেখা মটর বাস মালিক সমিতি, জুড়ী মটর বাস মালিক সমিতি এবং মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির যৌথ উদ্যোগে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিএনজি, অটোরিকসা রেজিস্ট্রেশন বন্ধ, সিএনজি গাড়ীর সামনে গ্রীল লাগানো, ব্যাটারি চালিত টমটম অবৈধ ভাবে চলাচল, ট্রাক ট্যাংকলরী, পিক-আপ কাভার-ভ্যান গাড়ীর চাঁদাবাজি, পুলিশি হয়রানী বন্ধ ও মৌলভীবাজার একটি স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবীতে মৌলভীবাজার জেলার সকল রোডে বাস-মিনিবাস ও পণ্যবাহী সকল গাড়ী বন্ধ থাকার ঘোষণা দেন মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন সাধারণ সম্পাদক রশিদ উদ্দিন আহমদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর চেয়ারম্যান আসাদ হোসেন মককু, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন ইউনিয়ন সভাপতি ফজলুল আহমদ, সাধারণ সম্পাদক সালেহ আহমদ, চাঁদনীঘাট বাস মালিক সমিতির সভাপতি আঃ রহিম, শ্রীমঙ্গল শমসেরনগর বাস মালিক সমিতির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আজাদুর রহমান, মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ এর ভাইস চেয়ারম্যান বধরুল হোসেন, চাঁদনীঘাট বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রুকন আহমদ ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল সাধারণ সম্পাদক শাহাজান মিয়া প্রমুখ।

Post Views: 898

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত