Print

Broadcasting News Corporation

পঞ্চগড় পৌর এলাকায় তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৬, ২০২২ , ৯:১৬ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৬, ২০২২, ৯:১৬ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রতিকি চিত্র।

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড় সদরের পৌর এলাকায় এক তরুণীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মনির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী পরিবারটি অভিযোগ তুলে তিনটি পৃথক ধারায় ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে সকল আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে অভিযুক্ত অপর আসামীরা পলাতক রয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে শহরের পৌর এলাকার উত্তর জালাসী এলাকায় ধর্ষণের অভিযোগটি উঠে। এদিকে অভিযোগ পেয়ে রাতেই উত্তর জালাসী এলাকার এক বাড়ি থেকে মনিরকে তাকে আটক করে পুলিশ। আটক মনির জালাসী এলাকার মৃত গহের আলীর ছেলে। অভিযুক্ত ওপর আসামীরা হলেন, উত্তর জালাসী এলাকার খতিবর রহমানের ছেলে প্রধান আসামী উচ্ছ্বাস (১৭), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে জিন্নাহ (২৫), বাবু’র ছেলে বিপুল (২৫) ও মা মিনা’র ছেলে লিটন (২৭)।
পুলিশ সূত্র জানিয়েছে, ভুক্তভোগী ওই তরুণী (১৬) উত্তর জালাসী এলাকায় নিজ বাড়ি থেকে বের হয়ে এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রধান আসামী উচ্ছাসের বাড়ির সামনে গেলে উচ্ছাস কৌশলে তাকে বাড়িতে নিয়ে যায়। এরই মাঝে আগে থেকেই বাড়ির ভিতরে ওত পেতে ছিলেন অপর আসামীরা। পর্যায়ক্রমে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এদিকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান পরিচালনা করে উচ্ছাসের বাড়িতে উপস্থিত হয়ে মনিরকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) প্রবীর চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মনিরকে আটক করা হয়েছে। এদিকে অপর আসামীরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ, যৌন পীড়ন, ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায়, জোর পূর্বক নগ্ন-ছবি মোবাইল ফোনে ধারণ ও সহায়তা করার অপরাধে তিনটি পৃথক ধারায় মামলা দায়ের করেছেন।

Post Views: 585

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত