Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে জামায়াত শিবির নেতাকর্মীরা

প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৭, ২০২২ , ৭:০৭ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ১৭, ২০২২, ৭:০৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আমজাদ হোসেন শিবু (২৬) কে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত-শিবিরের নেতা কর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বীজবাগ ইউনিয়নের জয়নগর উচ্চ বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলার শিকার ছাত্রলীগ নেতা শিবু বলেন, বীজবাগ ইউনিয়নের জয়নগর উচ্চ বিদ্যালয় এলাকা হচ্ছে জামায়াত অধ্যুষিত এলাকা। এই এলাকায় অতীতে কেউ জোরালে ভাবে ছাত্রলীগের কর্মকাণ্ড চালাতে পারেনি। তিনি ওই এলাকায় ছাত্রলীগের সক্রিয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যার দিকে জয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলা দেখে বাড়ির উদ্দেশে রওনা হলে সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় জামায়াত নেতা হারুনুর রশীদ ওরফে ল্যাংড়া হারুনের (৪৫) নেতৃত্বে ৮-১০জন জামায়াত শিবিরের নেতাকর্মী তার পথরোধ করে। এরপর অস্ত্রধারী শিবির নেতা ছানা উল্যাহ (৩২),রাজু (২৮), কামরুল (২৭) ও জামায়াত নেতা সুন্দর হারুন (৪৪) আমার ওপর হামলা চালায়। একপর্যায়ে ছানা উল্যাহ ধারালো কিরিচ দিয়ে আমার মাথায় কুপিয়ে গুরুত্বর জখম করে। পরে আমার চিৎকারে শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা আমাকে রাস্তার ওপর ফেলে চলে যায়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বীজবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুনুর রশীদ ওরফে ল্যাংড়া হারুন অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ছানা উল্যাহ কে গত দুই মাস ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা তার বাড়িতে থাকতে দিচ্ছেনা। সে বুধবার একটি মামলার হাজিরা দিতে এলাকায় আসে। তখন ছাত্রলীগের ২৫-৩০জন নেতাকর্মী তার উপর হামলা চালায়। ওই সময় তাদের স্ট্যাম্পের আঘাতে ছাত্রলীগ নেতা শিবুর মাথা পেটে যায়। ছানা উল্যাকে আশঙ্কাজনক অবস্থায় চট্রগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা জামায়াতের আমীর ইয়াছিন করিম বলেন, হারুনসহ অন্য যারা এ হামলার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে তারা আমাদের সংগঠনের কেউ নয়। এক সময় তারা ছিল কিন্তু অনেক আগেই তাদের সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছে। তারা নিজেরা নিজেদের মতো করে দলের পরিচয় দেয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

 

Post Views: 406

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত