Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চোলাইমদসহ নারী আটক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২০, ২০২২ , ৭:২৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২০, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চোলাই মদসহ মনারানী বাশ ফোড় (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে রবিবার (২০ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়। এর আগে শনিবার (১৯ নভেম্বর) রাতে তেঁতুলিয়া সদর ইউনিয়নের চৌরাস্তা বাজার এলাকা থেকে তাকে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। মাদক ব্যবসায়ী মনারানী তেঁতুলিয়া উপজেলার সাহেবজোত গ্রামের রাম বাবুর স্ত্রী। এজাহার সূত্রে জানা যায়, মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। এসময় মনারানী বাশ ফোড় নামে ওই নারী চৌরাস্তা বাজার এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এসময় নারী পুলিশ দ্বারা তার দেহ তল্লাশি করা হলে তার কাছে থাকা প্লাস্টিকের বাজারী ব্যাগ থেকে ৫০০ এমএল পরিমাণের ২৩টি নীল রংয়ের প্লাস্টিকের বোতলে মোট ১১ লিটার ৫০০ এমএল দেশিয় তৈরি চোলাই মদ জব্দ করে তাকে থানায় নেয়া হয়। জানা যায়, ১১ লিটার ৫০০ এমএল চোলাই মদের বাজার মূল্য দুই হাজার তিনশত টাকা। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Post Views: 498

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত