Print

Broadcasting News Corporation

পরিচয় মিলেছে ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৫জনের

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২২ , ৬:০০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২২, ৬:০০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহের ত্রিশালে বালুবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাৎক্ষণিক-ভাবে নিহতদের নাম-পরিচয় পুলিশ জানাতে না পারলেও পরবর্তীতে অটোরিকশার নিহত পাঁচ যাত্রীর পরিচয় পাওয়া গছে। নিহতরা হলেন, ঈশ্বরগঞ্জ উপজেলার উঁচাখিলা গ্রামের নিজাম উদ্দিন (৪৫), তার স্ত্রী হোসনে আরা বেগম (৩৫), ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের নূরুল আমিনের ছেলে নির্মাণ শ্রমিক জাকির হোসেন (৩০) ও তার স্ত্রী খাইরুন নেছা (২২)। এছাড়াও নিহত সিএনজি অটোরিকশা চালক আনারুল ইসলাম (২৫) ঈশ্বরগঞ্জ উপজেলার গোল্লা গ্রামের বাসিন্দা। রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-গফরগাঁও সড়কের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানান, সন্ধ্যার পর নিজাম উদ্দিন তার স্ত্রী হোসনে আরাকে নিয়ে নিজ বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা থেকে সিএনজি অটোরিকশায় ত্রিশাল যাচ্ছিলেন। পথে অপর দম্পতি জাকির হোসেন ও খাইরুন নেছা একই সিএনজিতে ওঠেন। সিএনজি বালিপাড়া থেকে ত্রিশালের উদ্দেশ্যে রওনা হলে পথে বালিপাড়ার ছোটপুল এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালকসহ ৫জন নিহত হন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক চালক ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বিয়ারা গ্রামের মৃত রজব আলীর ছেলে তোফাজ্জল হোসেনকে আটক করা হয়েছে। ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

Post Views: 487

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত