Print

Broadcasting News Corporation

ঝিনাইদহের হরিণাকুন্ডতে শীতার্তদের মাঝে ৩ হাজার শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২১, ২০২২ , ৬:১০ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২১, ২০২২, ৬:১০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহে হরিণাকুন্ডুতে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৩ হাজার শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে। সোমবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ ও ভায়না ইউনিয়নের বিভিন্ন স্থানে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকির নিজস্ব অর্থায়নে এ শীত উপহার বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ওসি সাইফুল ইসলাম, এমপির একান্তসচিব রওশন আলী, চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন, ভায়না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হুদা তুষার, জোড়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু। এদিকে সকাল থেকে কম্বল নিতে ভীড় করেন আশপাশের বিভিন্ন এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষেরা। পরে তারা কম্বল নিয়ে খুশী মনে বাড়ী ফেরেন।

Post Views: 458

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত