Print

Broadcasting News Corporation

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমানের মৃত‍্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২২, ২০২২ , ৮:১১ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২২, ২০২২, ৮:১১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কেএম হাফিজুর রহমানের অকাল মৃত‍্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার এক শোকবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি গভীর সমবেদনা জানান। কেএম হাফিজুর রহমানের মৃত‍্যুতে আরো শোক প্রকাশ করেছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। উল্লেখ্য, নবীন বিচারক হাফিজুর রহমান সোমবার গাইবান্ধায় তাঁর বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ ব্রেইন টিউমার রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৩৩ বছর।

Post Views: 412

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত