Print

Broadcasting News Corporation

চলমান নৌ পরিবহন ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৮, ২০২২ , ৯:০৪ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৮, ২০২২, ৯:০৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌ পরিবহন শ্রমিকদের ডাকে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছে নৌ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। সোমবার বিজয়নগর শ্রম ভবনের সম্মেলন কক্ষে চলমান নৌ পরিবহন ধর্মঘট প্রত্যাহার এবং এ সেক্টরের উদ্ভূত সমস্যা সমাধানে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার, মালিক- শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে নৌ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এ ধর্ঘঘট প্রত্যাহারের ঘোষণা দেন। বৈঠকে সভাপতির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, বেসরকারি খাতের অভ্যন্তরীণ নৌ-যানে নিয়োজিত শ্রমিকের জন্য নতুন মজুরি কাঠামো পুনর্নির্ধারণে সরকার, মালিক ও শ্রমিক প্রতিনিধি সমন্বয়ে প্রস্তাবনা প্রণয়ন কমিটি গঠন করে দিয়েছি। আগামী এক মাসের মধ্যে এ প্রস্তবনা কমিটি নতুন মজুরি কাঠামো প্রণয়নে সুপারিশ করবে। এবং চলতি মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য এক হাজার টন মালামাল বহনকারী জাহাজ এবং যাত্রী পরিবহন লঞ্চের শ্রমিকরা প্রতিমাসে তাদের মজুরির সাথে ১২০০ টাকা এবং এক হাজার টনের ওপরের জাহাজের শ্রমিকরা প্রতিমাসে ১৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন। নৌ পরিবহন শ্রমিকদের অন্যান্য সমস্যা সংশ্লিষ্টদের সাথে আলোচনা সাপেক্ষে সমাধান করা হবে বলে তিনি জানান। পরে তিনি নৌ পরিবহন শ্রমিক নেতৃবৃন্দকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়ার আহ্বান জানান। সভায় শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ তৌফিকুল আরিফ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার সভাপতি মাহবুব উদ্দিন বীরবিক্রম, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহা আলম এবং সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ নৌ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম ব্যাপারী, বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি মোঃ ওমর ফারুকসহ শ্রম মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা, নৌ পরিবহন খাতের অন্যান্য মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 493

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত