Print

Broadcasting News Corporation

মডেল মসজিদের জমির ক্ষতিপূরণের জন্য রুল জারি

প্রকাশিত হয়েছে: নভেম্বর ২৯, ২০২২ , ১০:১৮ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ২৯, ২০২২, ১০:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

মশাহিদ আহমদ, নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মৌলভীবাজারে কুলাউড়া থানার মডেল মসজিদের ক্ষতিপূরণের টাকার জন্য করা মামলায় মহামান্য হাইকোর্ট ডিভিশন জেলা প্রশাসক মৌলভীবাজারের প্রতি রুল জারি করেছেন। রবিবার (২৭ নভেম্বর) জমির মালিক চারা এবং দোকান ভিটা হিসাবে জেলা প্রশাসক মৌলভীবাজারকে ক্ষতিপূরণ প্রদান করার জন্য আবেদন করলেও জেলা প্রশাসক এর অফিস ক্ষতিপূরণ না করে পুনরায় ৮ ধারায় ক্ষতিপূরণের টাকা গ্রহণ করার জন্য নোটিশ দেয়। পরবর্তীতে, জমির মালিকরা তাদের জমির ক্ষতিপূরণ চারা হিসাবে মূল্যায়ন করে প্রদান করার জন্য মহামান্য হাইকোর্টে ১২১০৮/২২ ইং রিট আবেদন করেন। এ বিষয়ে রবিবার (২৭ নভেম্বর) ১৭ নং আদালতের মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি জাফর আহমেদ এবং মো: আক্তারাজ্জামান এর বেঞ্চ ২ সপ্তাহের মধ্যে জবাব প্রদানের জন্য জেলা প্রশাসক মৌলভীবাজার এর প্রতি রুল জারি করেন। সূত্রে জানা যায়, সারা দেশে বিভিন্ন জেলা উপজেলায় সরকারের মডেল মসজিদ প্রকল্পের আওতাধীন মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় একটি মডেল মসজিদ নির্মাণ করার জন্য জায়গা নির্ধারণ করেন জেলা প্রশাসকের অফিস মৌলভীবাজার। মডেল মসজিদের জমির এস এ ৭৩ নং খতিয়ানের এস এ ১৩৪৪ নং দাগের মধ্যে ১৩.০০ শতক জমির মালিক ইয়াসিন আলী এবং রোখেয়া খানম। সূত্র জানায়, জেলা প্রশাসক উল্লেখিত জমি এল এ মামলা নং-১৮/১৮-১৯ জমির রকম সাইল হিসেবে অধিগ্রহণ করেন এবং বিগত ২৩/০১/২০২০ ইং তারিখে ৭ ধারার অধীনে নোটিশ দেন। পরবর্তীতে, জমির মালিক-গন ১২/০২/২০২০ ইং তারিখের ওই নোটিশের বিরুদ্ধে আপত্তি জানান। জমির মালিকের আপত্তি করেন যে, সরকার তাদের জমি এস এ খতিয়ান মোতাবেক সাইল হিসেবে জমির দাম নির্ধারণ করে ক্ষতিপূরণের টাকা গ্রহণ করার জন্য নোটিশ প্রেরণ করেন, কিন্তু প্রকৃতপক্ষে উক্ত জমি আর এস চূড়ান্ত খতিয়ান নং-৩৮৬ আর এস দাগ নং-৯২৮ মোতাবেক চারা রকম এবং বাস্তবে কিছু জমি দোকান ভিটা যার মূল্য সাইল রকম জমির চেয়ে দ্বিগুণ।

Post Views: 568

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত