Print

Broadcasting News Corporation

ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২২ , ৬:৫৯ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

হেলালী ফেরদৌসী, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঝিনাইদহ র‌্যাব-৬ এর অভিযানে চুয়াডাঙ্গা থেকে ১৯৬ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে অভিযানিক দলটি সকাল সাড়ে ৬টার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন হাউলী ইউপি এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইকরামুল হাসান(৩৭), ২। মোঃ মুন্না(২৪), উভয় থানা-হরিণাকুন্ডু, জেলা-ঝিনাইদহ-দ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী-দ্বয়ের হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ১৯৬ বোতল ফেনসিডিল ও ২টি মোবাইল ফোন জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী-দ্বয়কে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Post Views: 471

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত