Print

Broadcasting News Corporation

শিশু ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশিত হয়েছে: নভেম্বর ৩০, ২০২২ , ৯:০২ অপরাহ্ণ | আপডেট: নভেম্বর ৩০, ২০২২, ৯:০২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় মো: আমিনুল (৩০) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেছে আদালত। বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: গোলাম ফারুক এ রায় প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৭ মে জেলার হরিপুর উপজেলার বহরমপুর পশ্চিমপাড়া গ্রামে ১৪ বছরের এক শিশুকে গোসল-রত অবস্থায় বাথরুম থেকে অপহরণ করে একই গ্রামের মো: আমজাদ আলীর ছেলে আমিনুল। পরে পার্শ্ববর্তী খরকারি পালার উত্তরে নিয়ে গিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করে জোরপূর্বক ধর্ষণ করে শিশুটিকে। এ সময় ওই শিশুর চিৎকারে তার মা ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে আটক করে। পরে আপোষ মীমাংসার কথা বলে কয়েকদিন অতিবাহিত হলেও কোন সুরাহা না হওয়ায় ৪ দিন পর ১১ মে হরিপুর থানায় ওই শিশুর মা বাদী হয়ে আমিনুলকে আসামী করে একটি মামলা দায়ের করেন। অবশেষে দীর্ঘদিন মামলার বিচার কার্য শেষে আদালতের বিচারক আমিনুল ইসলামকে দোষী সাব্যস্ত করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করেন। অনাদায়ে তাকে আরও ১ বছর সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।

Post Views: 551

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত