Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২২ , ৭:৪১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। `নিহত আনোয়ারা বেগম (৪৮) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপাশ্বান গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সাড়ে ৫টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপার্শ্বান গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে গৃহবধূ আনোয়ারা পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সে মৃত্যুবরণ করে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Post Views: 554

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত