Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে ঠোঁট কাটা শিশুর পরিবার পেলেন উপহার সামগ্রী

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২২ , ৭:৫০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ৭:৫০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে ঠোঁট কাটা এক শিশুর পরিবারকে উপহার সামগ্রী দিয়েছে উপজেলা রোগী কল্যাণ সমিতি।বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিশুটির মায়ের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এ সময় শিশুটির ঠোঁটের অপারেশন ও মাতৃত্ব ভাতা প্রদানের নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, কানসাট ইউপির সাবেক চেয়ারম্যান বেনাউল ইসলাম ও বীর-মুক্তিযোদ্ধা আবদুল হামিদ প্রমুখ। সম্প্রতি উপজেলার ঠোঁট কাটা এক শিশু মায়ের দুধ খেতে পারে না। বিষয়টি উপজেলা সমাজসেবা কার্যালয়ের দৃষ্টি গোচর হয়। তাৎক্ষণিক উপজেলা রোগী কল্যাণ সমিতির মাধ্যমে উপহার সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়।

Post Views: 547

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত