Print

Broadcasting News Corporation

প্রকৃত ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষেরা সার্বজনীন উদার ও অস্প্রদায়িক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২২ , ৭:৫৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ৭:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক বলেছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বজনীন শান্তি ও কল্যাণ এবং প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ কামনায় হাক্কানী আঞ্জুমান আয়োজিত বিশ্বজনীন প্রার্থনাসভা নিবেদিত হবে। বৃহস্পতিবার রাজধানীর আইইবি অডিটোরিয়ামে হাক্কানী আঞ্জুমান আয়োজিত ২৬তম বিশ্বজনীন প্রার্থনা সভায় উপস্থিত হয়ে মন্ত্রী এ সব কথা বলেন । মন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সবধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা অর্জণ করেছি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান সবাই মিলে একটি উন্নত, শান্তিময় ও সমৃদ্ধ অসাম্প্রদায়িক দেশ হবে। গোলাম দস্তগীর বলেন, প্রকৃত ধর্মীয় মূল্যবোধসম্পন্ন মানুষেরা যে ধর্মেরই অনুসারী হোক না কেন, তারা হয় সার্বজনীন, উদার ও অসাম্প্রদায়িক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মিতা অত্যন্ত জরুরি। হাক্কানী আঞ্জুমান কর্তৃক মানবতা, বিশ্বভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিমিত্ত বিশ্ব প্রার্থনা সভার সাফল্য কামনা করেন মন্ত্রী। মন্ত্রী বলেন, আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল ভোগ করছে। সাম্প্রদায়িক অপশক্তির কাছে আমাদের ঐতিহ্য গাঁথা অসাম্প্রদায়িক বাংলাদেশ কখনোই হার মানবে না।

Post Views: 520

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত