Print

Broadcasting News Corporation

সুবর্ণচরে আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২২ , ৮:২৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ৮:২৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: প্রায় এক যুগ পর নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহবায়ক খায়রুল আনম সেলিম চৌধুরীসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরীর সঞ্চালনা ও সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সানা উল্যাহ বিকমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, নোয়াখালী-৫ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ একরামুল করীম চৌধুরী, সংরক্ষিত মহিলা এমপি ফরিদা খানম সাকি, সাবেক সংসদ সদস্য বীর-মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক নোয়াখালী পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন সহ আরো অনেকে।

Post Views: 663

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত