Print

Broadcasting News Corporation

লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১, ২০২২ , ৮:৩৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১, ২০২২, ৮:৩৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে মদিনাতুল কোরআন মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় মদিনাতুল কোরআন মাদ্রাসা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মদিনাতুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফেজ মাও. আলতাফ হোসাইনের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন আল-আশরাফ মাদ্রাসার পরিচালক মাও. হাফেজ লুৎফর রহমান, আত্ তামরীন মাদ্রাসার পরিচালক ও চেয়ারম্যান মাও. আবদুর রসিদ ইউসুফ, নুরে-মদিনা মাদ্রাসার পরিচালক মাও. ফয়জুল্লাহ, সাংবাদিক ও অভিভাবক মো. আলাউদ্দিনসহ মাদ্রাসার অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিভাবকদের উদ্দেশ্য বলেন, সব শিক্ষার্থী সমান মেধাবী নয় তাই শিক্ষা প্রদানে আরও যত্নবান হতে হবে। আপনাদের ছেলে-মেয়েদের লেখা পড়ার মানোন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে তবেই আপনাদের ছেলে মেয়েরা ভালো ভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারবে। আজকের দিনের শিক্ষিত ছেলে মেয়েরা বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিক হিসাবে দেশের উন্নতি সাধনে অগ্রণী ভুমিকা পালন করবে বলে আমাদের প্রত্যাশা।আগামী ১৭ ডিসেম্বর মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। অনুষ্ঠানে ১৬জন হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান করা হয়।

Post Views: 707

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত