Print

Broadcasting News Corporation

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে নৌপরিবহন সেক্টরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩, ২০২২ , ৭:০৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩, ২০২২, ৭:০৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

লন্ডন, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশের নৌপরিবহন সেক্টরকে আরো আধুনিক, যুগোপযোগী ও পরিবেশবান্ধব করার জন্য যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। প্রতিমন্ত্রী শুক্রবার লন্ডনে ব্রিটিশ ট্রান্সপোর্ট মন্ত্রণালয়ের এভিয়েশন, মেরিটাইম ও সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ব্যারনেস ভেরি অভ্‌ নরবিটনের সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ আহবান জানান। প্রতিমন্ত্রী বলেন, ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের অনুরোধে ব্রিটিশ টেকনিক্যাল কো অপারেশন এইড এর সহযোগিতায় প্রথম বাংলাদেশে মেরিন একাডেমীর যাত্রা শুরু হয়। তিনি দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষ্যে বাংলাদেশের নৌপরিবহন সেক্টরের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিশেষত বাংলাদেশি নাবিকদের সার্টিফিকেট অভ্‌ কম্পিটেন্সির মিউচুয়াল রিকগনিশন এর জন্য অনুরোধ করেন। এছাড়া বাংলাদেশি নাবিকদের যুক্তরাজ্যের বিভিন্ন বন্দরে অন এরাইভাল ভিসা প্রদানের জটিলতা দূর করার অনুরোধ জানান।
বৈঠকে ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশের নৌপরিবহন সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলঅদেশের ১৬০০০ নাবিক এবং ১৪ টি মেরিন ইন্সিটিউট থেকে বছরে ৫০০০ এর বেশী মেরিনার এবং ১০০ মহিলা মেরিনার এর উপস্থিতির ভূয়সী প্রশংসা করেন। ব্রিটিশ মন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বেরও প্রশংসা করেন। বৈঠকে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মোঃ নিজামুল হক উপস্থিত ছিলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ১২৮ তম কাউন্সিলে অংশগ্রহণের জন্য যুক্তরাজ্য সফর করছেন।

Post Views: 627

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত