Print

Broadcasting News Corporation

প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩, ২০২২ , ৮:৩৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৩, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত জীবন নিশ্চিতে সরকার কাজ করছে। মন্ত্রী শনিবার রাজধানীর মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজকল্যাণ সচিব মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। মন্ত্রী বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব নয়। সরকার এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শতভাগ মাসিক ভাতা, শিক্ষা উপবৃত্তি ও কর্মমূখী প্রশিক্ষণ চালু করেছে। প্রতিবন্ধী ব্যক্তিরা আজ সমাজের অন্য দশ জন মানুষের মতোই স্বাভাবিক জীবনযাপন করছে। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার নেতৃত্বে আসার আগে যারা দেশ পরিচালনা করেছে, তারা প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কোন কর্মসূচি বাস্তবায়ন করেনি। বর্তমান সরকার দেশকে সর্বক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছে। সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠী এখন সমাজের মূলস্রোতে এসেছে। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, একসময় প্রতিবন্ধিতা নিয়ে কুসংস্কার প্রচলিত ছিল। সরকারের বিবিধ কর্মসূচির ফলে এখন প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছে। পরে মন্ত্রী বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তি ও সংগঠনের হাতে পুরস্কার তুলে দেন।

Post Views: 478

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত