Print

Broadcasting News Corporation

খেলা হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২২ , ১১:১০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৬, ২০২২, ১২:৫৬ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপি সরকার পতনের ষড়যন্ত্র করছে। এক সময় যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিলো এবার খেলা হবে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে। তিনি সোমবার দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। জেলা আওয়ামী লীগের আহবায়ক প্রবীণ আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এএইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে এসময় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় তিনি উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন স্লোগান যদি দিতে হয় তাহলে বঙ্গবন্ধু ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দিন। তিনি বলেন অনেক অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। আজকের সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদের বিরুদ্ধ লড়াই করে উন্নয়নের সড়ক বেদে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে চলছে।

Post Views: 684

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত