Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৫, ২০২২ , ১১:৪৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৫, ২০২২, ১১:৪৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
প্রতিকি চিত্র।

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজাদ হোসেন (৩৪) নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে ১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) বিকেলে জেলার তেঁতুলিয়া উপজেলা সদর ইউনিয়নের পুরাতন বাজার ও জিয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করে তার নিজ বাড়িতে তাকে আটক করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে মাদক সেবনের বিষয়টি শিকার করলে তাকে ভ্রাম্যমান আদালতে জেল জরিমানা করেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা। দণ্ডপ্রাপ্ত আজাদ তেঁতুলিয়া ইউনিয়নের জিয়ানগর গ্রামের আ. রহমানের ছেলে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় আজাদকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে মাদক সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করে সে। তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৯ ধারার ১(খ) উপধারা লঙ্ঘনের দায়ে একই আইনে ৩৬ ধারার ১নং উপধারায় বর্ণিত সারণির ৩৩নং ক্রমিকের ৩নং কলামের (ক) দফা অনুযায়ী তাকে ১ বছরের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড ও অর্থ অনাদায়ে আরো ৩ দিনের কারাদন্ড প্রদান করে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স।

Post Views: 502

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত