Print

Broadcasting News Corporation

৩০ হাজার পিস ইয়াবা এবং আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৭, ২০২২ , ৮:২৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৭, ২০২২, ৮:২৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা ও আইস ক্রিস্টাল মেথসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। এ সময় ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ জব্দ করা হয়। বুধবার (৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১। এর আগে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কে চেকপোস্ট বসিয়ে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. দুলাল হোসেন (৪৭) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর এলাকার সেফাত উল্লার ছেলে। র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে উপজেলার সোনাইমুড়ী-চাঁদপুর আঞ্চলিক সড়কের চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। র‍্যাবের চেকপোস্ট দেখতে পেয়ে গাড়ি থেকে মাদক কারবারি দুলাল নেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা মাদক কারবারি দুলাল হোসেনকে আটক করে। এ সময় তার হেফাজত থেকে ৩০ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম আইস ক্রিস্টাল মেথ মাদক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি উদ্ধারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও আইস ক্রিস্টাল মেথ কক্সবাজার জেলার টেকনাফ সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে চাঁদপুর নিয়ে যাচ্ছিল। সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন অভিনব পন্থায় পরিবহন করে এনে চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Post Views: 591

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত