Print

Broadcasting News Corporation

এমআইএসটিতে আইসিএমইএস ২০২২ এর উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৮, ২০২২ , ১১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৮, ২০২২, ১১:৫৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি)—তে International Conference on Mechanical Engineering and Applied Science (ICMEAS-2022) শুরু হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৃহস্পতিবার (০৮—১২—২০২২) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। মেজর জেনারেল মো: ওয়াহিদ—উজ—জামান, বিএসপি (বার), এনডিসি, এওডব্লিউসি, পিএসসি, টিই কমান্ড্যান্ট, এমআইএসটি কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন। পূর্বের কনফারেন্সের ধারাবাহিকতা বজায় রেখে এই দ্বিতীয় কনফারেন্সটি বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশ যেমন— অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, আয়ারল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিজ্ঞানী, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, গবেষকদের অভিজ্ঞতা ও চিন্তাধারা বিনিময়ের একটি মিলনমেলায় পরিণত হয়েছে। এই কনফারেন্সটির মাধ্যমে নব্য গবেষক ও বিজ্ঞানীদের জন্য, মেধাবী ও অভিজ্ঞ ব্যক্তিদের সাথে মতবিনিময়ের একটি অনন্য সুযোগ তৈরি হয়েছে। এটি শিক্ষার্থী, শিক্ষক ও শিল্প ক্ষেত্রে সংশ্লিষ্টদের জন্য অত্যন্ত ফলপ্রসু হবে। এই কনফারেন্সে গবেষক, শিক্ষার্থী ও শিক্ষকগণ মেকানিক্যাল, ম্যানুফ্যাকচারিং, এরোনটিক্যাল, নেভাল ও এনার্জি ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সমূহের সাম্প্রতিক উদ্ভাবন ও ট্রেন্ড এবং তার সমাধান সমূহ উপস্থাপন ও আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে। উল্লেখ্য, কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান আগামী ১০ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন বিষয়ের উপর শ্রেষ্ঠ গবেষণাপত্র উপস্থাপনকারীদের পুরস্কৃত করা হবে।

Post Views: 572

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত