Print

Broadcasting News Corporation

দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিকভাবে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৯, ২০২২ , ৮:২৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ৯, ২০২২, ৮:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংগৃহীত চিত্র।

বোচাগঞ্জ, দিনাজপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে আন্তর্জাতিকভাবে বার বার ষড়যন্ত্র করা হচ্ছে। তারা চায় না আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রকে পিছে ফেলে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করছে। প্রতিমন্ত্রী শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বোচাগঞ্জ মডেল স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শুধু একাডেমিক শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সামগ্রিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ করা সম্ভব। আগে যারা এস এস সি পরীক্ষায় স্টার পেতো তাদেরকে মেধাবী বলা হতো, এখন মেধাবী বলা হয় যাদের সামগ্রিক শিক্ষা আছে। শুধু ক্লাসের পড়া হলেই চলবে না, অতিরিক্ত কারিকুলামের দিকে নজর দিতে হবে। তিনি বলেন, সমাজের বিত্তবান মানুষ শিক্ষায় বিনিয়োগ করলে আগামীর প্রজন্ম, সমাজ ও বিনিয়োগকারী লাভবান হবে। তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, কোমলমতি শিশুদের পড়ালেখায় চাপ দেয়া যাবে না, তাদেরকে ভালবাসা ও মমতা দিয়ে পড়ালেখা শেখাতে হবে। বোচাগঞ্জ মডেল স্কুলের সভাপতি মোর্শেদ মতিন চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষিকা বিথি রানী ধরের পরিচালনায় অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম, বোচাগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য ফরহাদ মতিন চৌধুরী ও মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন।

Post Views: 564

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত