Print

Broadcasting News Corporation

ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২ উদ্‌যাপিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২২ , ৬:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২, ৮:৪১ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে ৬ষ্ঠ বারের মতো আজ সারাদেশে উদ্যাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২। দিবসটি উপলক্ষ্যে সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আইসিটি টাওয়ার প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে তথ্য ও প্রযুক্তিবিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমসহ আইসিটি বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইসিটি খাতের পেশাজীবী সংগঠনসমূহের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ উপলক্ষ্যে প্রতিমন্ত্রী বলেন ডিজিটাল বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দর্শন। এর উপর ভিত্তি করে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নতুন কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছি। স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি- এ চার মূলভিত্তির ওপর ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কর্মকর্তা-কর্মচারীসহ তিনি সকলের প্রতি আহ্বান জানান ।

Post Views: 560

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত