Print

Broadcasting News Corporation

রোজার ঈদে মুক্তি পাবে প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র অন্তর্জাল

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২২ , ৮:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২, ৮:৪৮ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: আগামী রোজার ঈদে মুক্তি পাবে বাংলাদেশের সাইবার জগতের সুরক্ষা নিয়ে নির্মিত প্রথম সাইবার থ্রিলার ‘চলচ্চিত্র অন্তর্জাল’। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সোমবার ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অভ্ ফেমে অনুষ্ঠিত দীপঙ্কর দীপন পরিচালিত ‘অন্তর্জাল চলচ্চিত্রের’ আগমনী আড্ডা ও মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘোষণা দেন। এ সময় আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম ও ডিজিটাল সিকিউরিটি এজেন্সির মহাপরিচালক খাইরুল আমিন বক্তৃতা করেন। প্রধান অতিথির বক্তব্যে পলক বলেন, সিনেমাটির স্ক্রিপ্টিং এর সঙ্গে সাইবার বিশেষজ্ঞরা জড়িত থাকায় এটি ত্রুটি মুক্ত একটি ছবি। সাইবার নির্ভর থ্রিলার থেকে এটি পুরোপুরি ভিন্ন। প্রতিমন্ত্রী ইন্টারনেটের মাধ্যমে সাইবার ক্রিমিনালরা অপরাধ করে থাকে উল্লেখ করে বলেন, সাইবার নিরাপত্তা বিষয়ে তরুণরা যেন সচেতন হয় সেজন্যই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় এই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। এর আগে নিজের ফোনে আসা পাসওয়ার্ড দিয়ে চলচ্চিত্রটির টিজার উন্মুক্ত করেন প্রতিমন্ত্রী। সেসময় সবাইকে এই পাসওয়ার্ডের গুরুত্ব তুলে ধরে পলক বলেন, আগামীতে যুদ্ধ করতে গুলির প্রয়োজন হবে না। যুদ্ধ হবে সাইবার দুনিয়ায়। পাসওয়ার্ড দিয়েই যুদ্ধ নিয়ন্ত্রণ করবে সাইবার সৈনিকেরা। প্রতিমন্ত্রী আরো জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘উন্নয়নের ৫০ বছর’ শিরোনামে আরো একটি অ্যানিমেটেড মুভি নির্মাণের কাজ হাতে নেয়া হয়েছে। এছাড়াও অন্তর্জাল প্রযোজক মোহাম্মাদ আলী হায়দার, সাদেকুল আরেফিন, সহ-প্রযোজক শাহ আমীর খসরু ছাড়াও অভিনেত্রী বিদ্যা সিংহা মীম, অভিনেতা সিয়াম আহমেদ, সুনেরা বিনতে কামাল, মাশরুর এনান, রওনক হাসান, অমিত সাহাসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

Post Views: 1,475

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত