Print

Broadcasting News Corporation

প্রতিটি শিক্ষার্থীকেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২২ , ৯:০৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২, ১১:১৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রতিটি শিক্ষার্থীকেই সুশিক্ষা গ্রহণের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে, মানুষের মতো মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। মঙ্গলবার রাজধানীর মিরপুর এলাকায় মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ক্যাম্পাসে আয়োজিত নতুন ভর্তির লটারি-২০২৩ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শিল্প প্রতিমন্ত্রী বলেন, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ অত্যন্ত মনোরম ও শান্তিপূর্ণ পরিবেশে যথাযথ নিয়মকানুন মেনে সঠিকভাবে পরিচালিত হচ্ছে বলেই এসএসসি ও এইচএসসিসহ অন্যান্য পাবলিক পরীক্ষায় নিয়মিত গৌরবোজ্জ্বল ফলাফল অর্জনের পাশাপশি সার্বিক বিবেচনায় দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য সময়ের চাহিদা মোতাবেক বিষয়ভিত্তিক সাইন্স ল্যাব, আইটি সেন্টার, মেডিকেল সেন্টার, এমবিবিএস ডাক্তার, নার্স, সাধারণ গ্রন্থাগার, মুক্তিযুদ্ধ গ্রন্থাগার, ক্যান্টিন, নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা, সার্বক্ষণিক বিদ্যুতের জন্য জেনারেটর ইত্যাদি সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিরুদ্ধে নানা অপপ্রচারসহ শিক্ষার স্বাভাবিক পরিবেশ ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্রকে মোকাবিলা করে অতীতের ন্যায় ভবিষ্যতেও এটি তার শ্রেষ্ঠত্বের মর্যাদা অক্ষুণ্ণ রাখবে, এমনটাই সবার প্রত্যাশা। পরে প্রতিমন্ত্রী নতুন ভর্তির লটারি-২০২৩ কার্যক্রমের উদ্বোধন করেন এবং তাঁর উপস্থিতিতেই অত্যন্ত স্বচ্ছ ও সুশৃঙ্খল পরিবেশে এই কার্যক্রম সম্পন্ন হয়। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি এ কে এম দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন বক্তৃতা করেন। এসময় বিভিন্ন ব্রাঞ্চের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Views: 610

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত