Print

Broadcasting News Corporation

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় ইজিবাইক আরোহীর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৩, ২০২২ , ৯:৫২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৩, ২০২২, ৯:৫২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ডিজার হোসেন বাদশা, নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড়, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত ইজিবাইক ও ট্রাক্টরের সংঘর্ষে সফিকুল ইসলাম (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের তিস্তাপাড়া এলাকায় ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিকুল ইসলাম দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের তেলিপাড়া এলাকার মৃত আমির উদ্দীনের ছেলে। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ দায়ের করলে আমরা আইন অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করবো। জানা যায়, সফিকুল বাড়ি থেকে বের হয়ে ব্যাটারি চালিত ইজিবাইক যোগে কৃষি পণ্য নিতে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যাচ্ছিলেন। এসময় তারা উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ-দেবীগঞ্জ আঞ্চলিক সড়কের তিস্তাপাড়া এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টর তাদের সামনে সজোরে ধাক্কা দেয়। এসময় তিনি সড়কে ছিটকে পড়েন। দ্রুত স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এদিকে ঘটনার পর পরেই ঘাতক ট্রাক্টরটি স্থানীয়দের সহায়তায় আটক করে চিলাহাটি ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে।

Post Views: 588

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত