Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২২ , ১:৪৪ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২২, ১:৪৪ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী জেলার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা পুলিশ লাইন্সের নোয়াখালী শহীদ কনস্টেবল মনিরুল হক হলে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়। নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি (পিটিসি নোয়াখালী কমান্ড্যান্ট) এস এম রোকন উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা সিআইডি পুলিশ সুপার বশির আহমেদ, নোয়াখালী জেলা পিবিআই পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আমন্ত্রিত পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অতিথিরা পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনার উপহার তুলে দেন। অনুষ্ঠানে ৩০ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়।

Post Views: 521

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত