Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্বলন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২২ , ১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২২, ১:৪৮ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ গণকবরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোক প্রজ্বলন করা হয়েছে। মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গণকবরে শতাধিক মোমবাতি প্রজ্বলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার ও শিবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু সহ স্থানীয় বীর-মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Post Views: 500

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত