Print

Broadcasting News Corporation

শিবগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জনের মৃত্যু

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৫, ২০২২ , ৬:২৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৫, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শিবগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শহিদুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার শ্যামপুর হাদিনগর গ্রামের আমানুল্লাহ মাস্টারের ছেলে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ছত্রাজিতপুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর সাড়ে ৫টার দিকে শহিদুল ইসলাম মোটরসাইকেল যোগে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় ছত্রাজিতপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত হন শহিদুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৭টার দিকে তিনি মারা যান। এ বিষয়ে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপু কুমার ঘোষ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Views: 570

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত