
ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি সস্ত্রীক এবং ছয়জন সফরসঙ্গীসহ ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল ভি আর চৌধুরী, পিভিএসএম এভিএসএম ভিএম এডিসি এর আমন্ত্রণে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সরকারী সফরে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী একাডেমি, হায়দ্রাবাদে অনুষ্ঠিতব্য কম্বাইন্ড গ্রাজুয়েশন প্যারেডে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করবেন। তিনি একাডেমিতে অবস্থিত প্রশিক্ষণ বিমানের পিসি-৭ সিমুলেটর এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার্স ট্রেনিং এস্টাবলিশমেন্ট (এটিসিওটিই) পরিদর্শন করবেন।
এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনী স্টেশন ও এর বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারত বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত