Print

Broadcasting News Corporation

বিজয় দিবস উপলক্ষে চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২২ , ৭:৪৭ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২, ৭:৪৭ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসাসেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (১৬ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে সমাজের অসহায় দরিদ্র খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। এসময় ৪০০ জন গরিব, দুঃস্থ শীতার্তের মাঝে কম্বল এবং বিভিন্ন বয়সী ২৫০ জন রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ হোসেন। চিকিৎসা প্রদান করেন, ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মশিউর রহমান ও ডা. মিম ইফতেখার।

Post Views: 510

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত