Print

Broadcasting News Corporation

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে ময়মনসিংহে বিজয় দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২২ , ৭:৫৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২, ৭:৫৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ময়মনসিংহ ব্যুরো, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। এ উপলক্ষ্যে শুক্রবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকালে স্থানীয় রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এ অনুষ্ঠান শেষে শারীরিক কসরত এবং মনোজ্ঞ ডিসপ্লে কসরত করেন পুলিশ, আনসার, ভিডিপি, স্কাউট, বিএনসিসিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে নগরীর টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা সভা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান। জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চে দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী। প্রামাণ্য চিত্র প্রদর্শন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। এ ছাড়াও সার্কিট হাউজ মাঠে সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলে সংশ্লিষ্ট আয়োজক সূত্র জানায়।

Post Views: 512

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত