Print

Broadcasting News Corporation

নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৬, ২০২২ , ৮:৩৫ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৬, ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

রংপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। আমাদের উদ্দেশ্য একটি উন্নত ও অসাম্প্রদায়িক দেশ গড়ে তোলা। বাণিজ্যমন্ত্রী শুক্রবার রংপুর জেলার পীরগাছায় উপজেলা প্রশাসন আয়োজিত মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমরা কোন লাভের আশায় মুক্তিযুদ্ধ করিনি। বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়ে গেছেন। আজ তাঁরই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত দেশ গড়তে কাজ করে যাচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে আমাদের কাজ করতে হবে। বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশের কাতারে যেতে চাই। বাণিজ্যমন্ত্রী বিজয় দিবসের প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে উপহার প্রদান করেন। পরে তিনি পীরগাছা গণগ্রন্থাগার উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পীরগাছা উপজলা পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমান, পীরগাছা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ সামছুল আরেফিন, পীরগাছা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন, পীরগাছা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী সরকার প্রমুখ। পরে বাণিজ্যমন্ত্রী কাউনিয়া উপজেলা প্রশাসন আয়োজিত কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপহার সামগ্রী বিতরণ করেন।

Post Views: 462

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত