Print

Broadcasting News Corporation

রূপকল্প ও এসডিজি অর্জনে ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৭, ২০২২ , ৯:৪৯ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৭, ২০২২, ৯:৪৯ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
আবুল হাসানাত আবদুল্লাহ্, সংগৃহীত চিত্র।

আগৈলঝাড়া, বরিশাল, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেছেন, বর্তমান সরকার রূপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়ন ও এসডিজি ২০৩০ অর্জনে স্থানীয় সরকার বিভাগ ব্যাপক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। বিগত ১৩ বছরে এলজিইডি পল্লী এলাকায় অবকাঠামো উন্নয়নে প্রায় ৬৭ হাজার ৫৫০ কিলোমিটার সড়ক নির্মাণ ও উন্নয়ন কাজ সম্পন্ন করেছে। আবুল হাসানাত আবদুল্লাহ্ শনিবার বরিশালের আগৈলঝাড়ার সেরালে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে গ্রামীণ যোগাযোগ, পানীয় জল সরবরাহ ও চলমান উন্নয়ন বিষয়ক এক সভায় এসব কথা বলেন। আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১৮ সালের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রতিটি গ্রামকে নগর সুবিধার আওতায় আনতে ‘আমার গ্রাম-আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ইতোমধ্যে ১৫টি গ্রামকে পাইলট প্রকল্পে অন্তর্ভূক্তকরণের কাজ শুরু হয়েছে। বিগত ১৩ বছরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দেশব্যাপী প্রায় ৮ লাখ ২২ হাজার ৭২৫টি নিরাপদ পানির উৎস স্থাপন করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সুষম উন্নয়ন নীতিতে বিশ্বাসী। কোনো এলাকা বৈষম্যের শিকার হচ্ছে না। তিনি বলেন, বরিশালসহ দেশের প্রতিটি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ, যোগাযোগ ও অবকাঠামো খাতে রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ সফলভাবে চলছে। তিনি এসব কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Post Views: 428

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত