Print

Broadcasting News Corporation

প্রবাসী অধ্যাপক ফায়েজুল ইসলামের উদ্যোগে নোয়াখালীতে কম্পিউটার সেন্টার উদ্বোধন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২২ , ১২:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২২, ১২:০৩ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর বেগমগঞ্জে যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক ফায়েজুল ইসলামের উদ্যোগে বিনামূল্যে এম. জহির উদ্দিন কম্পিউটার সেন্টার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ে এই কম্পিউটার সেন্টারের উদ্বোধন করেন খুলনা প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অবসর প্রাপ্ত অধ্যাপক ইঞ্জিনিয়ার এম, জে, কে রফিকুল ইসলাম কামাল। এ সময় শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পিপল এন্ড টেক এর চিফ অপারেটর অফিসার আবদুল হামিদ, বসন্তবাগ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সফিকুল ইসলাম, সদস্য ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সহ অনেকে বক্তব্য রাখেন। এই কম্পিউটার সেন্টারের মাধ্যমে এলাকা গরীব অসহায় ছেলে-মেয়েরা বিনামূল্যে কম্পিউটার শিখতে পারবে বলে জানান উদ্যোক্তারা। সেই সাথে প্রতিষ্ঠানটি এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

Post Views: 774

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত