Print

Broadcasting News Corporation

নোয়াখালীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১৮, ২০২২ , ১২:০৬ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ১৮, ২০২২, ১২:০৬ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। গতরাতে উপজেলার বিজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর আলমকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন চৌধুরী জানান, আহত জাহাঙ্গীর আলমের সাথে স্থানীয় আবু তাহেরের পূর্ব বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ীর পরিবার সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Post Views: 555

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত