আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়ন এর আয়োজনে বিজিবি দিবস/২২ উদযাপন উপলক্ষে খেতাব প্রাপ্ত বীর-মুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীদের সংবর্ধনা এবং কেক কাটা শেষে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশ (১৪ বিজিবি) পত্নীতলা ব্যাটালিয়নের কার্যালয়ে ব্যাটালিয়নের পরিচালক (অধিনায়ক) লে: কর্নেল মোঃ হামিদ উদ্দিন, পিএসসি আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে দিবসের শুভ সূচনা করার পর খেতাব প্রাপ্ত বীর-মুক্তিযোদ্ধা/উত্তরাধিকারীদের অতিথিবৃন্দ সংবর্ধনা প্রদান করেন। এ সময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ, পত্নীতলা সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দীন, বীর-মুক্তিযোদ্ধাগণ, কর্মকর্তা, সূধীজন প্রমুখ। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত