Print

Broadcasting News Corporation

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের ভারত সফর শেষে দেশে প্রত্যাবর্তন

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২০, ২০২২ , ৯:০১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২০, ২০২২, ৯:০১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি, সংগৃহীত চিত্র।

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি ভারত সফর শেষে মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশে প্রত্যাবর্তন করেছেন। উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং ছয়জন সফরসঙ্গীসহ ভারতীয় বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল ভি আর চৌধুরী, পিভিএসএম এভিএসএম ভিএম এডিসি এর আমন্ত্রণে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) এক সরকারী সফরে ভারত গমন করেন।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ভারতীয় বিমান বাহিনী একাডেমি, হায়দ্রাবাদে অনুষ্ঠিত কম্বাইন্ড গ্রাজুয়েশন কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান হিসেবে ভারতীয় বিমান বাহিনীর গ্রাজুয়েশন কুচকাওয়াজ পরিদর্শন এটিই প্রথম, যা মাইলফলক হিসেবে থাকবে। তিনি একাডেমিতে অবস্থিত প্রশিক্ষণ বিমান পিসি-৭ এর সিমুলেটর এবং এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসার্স ট্রেনিং এস্টাবলিশমেন্ট (এটিসিওটিই) পরিদর্শন করেন। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ব্যারাকপুরে অবস্থিত ভারতীয় বিমান বাহিনী স্টেশন ও এর বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও ভারতীয় বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

Post Views: 498

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত