Print

Broadcasting News Corporation

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২২ , ৮:১২ পূর্বাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২১, ২০২২, ৮:১২ পূর্বাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর সেনবাগ উপজেলায় নিখোঁজের একদিন পর এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নূর মোহাম্মদ নিরব (১২) উপজেলার কেশারপাড় ইউনিয়নের তরিক উল্যার বাড়ির মো.নুরনবীর ছেলে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা থেকে নিরব নিখোঁজ ছিল। এরপর মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে স্থানীয় লোকজন উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের গাজীর মাজারের উত্তর পাশের পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত শিশু মৃগী রোগে আক্রান্ত ছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Views: 542

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত