Print

Broadcasting News Corporation

প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার রাষ্ট্রপতির ধন্যবাদ: ঢাকাতে আর্জেন্টাইন দূতাবাস স্থাপনের ঘোষণা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২২, ২০২২ , ৫:৩০ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২২, ২০২২, ৫:৩০ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: ফিফা বিশ্বকাপ-২০২২ এর শিরোপা জয়ে আর্জেন্টিনার রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার জবাবে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ-আর্জেন্টিনার কূটনৈতিক বন্ধনের ৫০ বছর পূর্তিতে ঢাকাতে দূতাবাস স্থাপনের ঘোষণা দেয়া হয়েছে। ২০২৩ সালে ঢাকায় আর্জেন্টাইন দূতাবাস স্থাপনের মাধ্যমে দুই দেশের জনগণ ভাতৃত্ব ও সম্প্রীতির দৃঢ়বন্ধনে আবদ্ধ হবে বলে আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ অভিমত প্রকাশ করেন। ফিফা বিশ্বকাপ-২০২২ এর শিরোপা জয়ের পর দুই দেশের সরকার প্রধানের শুভেচ্ছা-বার্তা বিনিময় কূটনৈতিক প্রচেষ্টার ফসল ও দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একটি বড় কূটনৈতিক সাফল্য। আর্জেন্টাইন ফুটবলের বিশ্বজয়ে বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণোচ্ছল উদযাপনে আর্জেন্টিনার জনগণ ও রাষ্ট্রপতি অভিভূত হয়েছেন জানিয়ে রাষ্ট্রপতি আলবার্তো বলেন, খেলাধুলা মানুষের মধ্যে বন্ধন ও সম্প্রীতি বৃদ্ধির একটি অর্থবহ ও শক্তিশালী মাধ্যম। ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস চালু হলে দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে এবং দক্ষিণ আমেরিকার দ্বিতীয় সর্বোচ্চ সয়াবিন উৎপাদক দেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি সহজতর হবে। সেইসাথে মুক্ত বাণিজ্য জোট ‘মারকসুর’- এর বাজারে বাংলাদেশের প্রবেশ বেগবান হবে বলে আশা করা যাচ্ছে।

Post Views: 543

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত