Print

Broadcasting News Corporation

নওগাঁর পত্নীতলায় ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২২ , ৬:৪১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৩, ২০২২, ৬:৪১ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আলহাজ্ব বুলবুল চৌধুরী, নিজস্ব প্রতিনিধি, নওগাঁ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন:নওগাঁর পত্নীতলায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ক প্রশিক্ষণ উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রুমানা আফরোজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। অনুষ্ঠানে ভূমি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর প্রদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Post Views: 478

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত