Print

Broadcasting News Corporation

মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মেয়ের আত্মহত্যা

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৪, ২০২২ , ৭:২২ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৪, ২০২২, ৭:২২ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালীর কবিরহাট উপজেলায় মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মেয়ে। নিহত জান্নাতুল ফেরদাউস (৩০) উপজেলার ৫নং চাপরাশিরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের দানু পাটোয়ারি বাড়ির মো.জিয়াউল হকের স্ত্রী। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। শনিবার দিন সকাল ৯টার দিকে স্বামীর বাড়ির বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি নিহতের পরিবারের স্বজনদের বরাত দিয়ে বলেন, ওই নারীর সাথে তার মায়ের টাকা,স্বর্ণ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে মায়ের ওপর অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post Views: 591

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত