Print

Broadcasting News Corporation

শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষ্যে চিকিৎসা সহায়তা প্রদান ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৫, ২০২২ , ৬:২১ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৫, ২০২২, ৮:৪৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: শীতকালীন প্রশিক্ষণ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় প্রতিবারের মতোই এ বছরও ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়ার ব্যবস্থাপনায় ১০ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সার্বিক তত্ত্বাবধানে রবিবার (২৫ ডিসেম্বর ২০২২) রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে সাধারণ জনগণের মাঝে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধপত্র বিতরণ করা হয়। একই দিন বিকালে নগর দারোয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দারোয়ানী, নীলফামারী এলাকায় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান, বিএসপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বাংলাদেশ সেনাবাহিনীর জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এসময় সেনাবাহিনীর অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন এই মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে।

Post Views: 553

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত