
মেহেরপুর, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শান্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। মেহেরপুরের বল্লভপুরে ‘খ্রিষ্টীয় আনন্দ উৎসব-২০২২’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ফরহাদ হোসেন বলেন, এ অঞ্চলের মানুষ জাতিগতভাবেই অসাম্প্রদায়িক। যুগ যুগ ধরে এদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষ একসাথে বসবাস করে আসছে। ভবিষ্যতেও এই সম্প্রীতি রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে। বর্তমান সরকার প্রতিটি ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। বল্লভপুর ডিনারির ডিন রেভারেন্ড মৃত্যুঞ্জয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে মেহেরপুরের পুলিশ সুপার রাফিউল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]
© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত