Print

Broadcasting News Corporation

চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিকের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৭, ২০২২ , ৭:২৩ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৭, ২০২২, ৭:২৩ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

আশরাফুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নিজ নিজ প্রতিষ্ঠানে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। জেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টায় ১ম ও ২য় শ্রেণির এবং দুপুর ১২টায় ৩য় ও ৪র্থ শ্রেণির ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোসাঃ তোহসিনা খাতুন। এসময় ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

Post Views: 705

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত