Print

Broadcasting News Corporation

বিশিষ্ট অভিনেতা চঞ্চল চৌধুরীর পিতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৮, ২০২২ , ৭:৩৪ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৮, ২০২২, ৭:৩৪ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ঢাকা, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: বিশিষ্ট অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরীর পিতা রাধা গোবিন্দ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে রাধা গোবিন্দ চৌধুরীর শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন। ড. হাছান মাহ্‌মুদ তাঁর শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Post Views: 439

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত