Print

Broadcasting News Corporation

অনিয়মের অভিযোগে নারী পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২২ , ৮:৫৮ অপরাহ্ণ | আপডেট: ডিসেম্বর ২৯, ২০২২, ৮:৫৮ অপরাহ্ণ

ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন


🔊
খবরটি শুনুন
অডিও শুনতে বাটনে ক্লিক করুন

ইয়াকুব নবী ইমন, নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী, ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন: নোয়াখালী সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে এক নারী পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ভোট চলাকালে তাকে এই সাজা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ওই বিদ্যালয়ে দায়িত্বে থাকা পোলিং এজেন্ট সুমি আক্তার (২৬) কে কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাকে এই সাজা দেন। রায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার মো. আলী হোসেন (৪৮) কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সাথে নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত প্রিসাইডিং অফিসারের নিজ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সুমি আক্তার (২৬) উপজেলার শিবপুর গ্রামের মনির চেয়ারম্যান বাড়ির রিয়াজ আহম্মেদের স্ত্রী। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম বলেন, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এই সাজা দেন।

Post Views: 544

প্রধান বার্তা সম্পাদক ও চেয়ারম্যান: মো. আতিকুর রহমান
ভাইস-চেয়ারম্যান ও ডিরেক্টর: তানভীর আমের হোসেন (নুমান)
প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক: মো. রফিকুল ইসলাম
রিপোর্টিং ও প্রধান কার্যালয়: নাহার ম্যানশন (সি-৯), ১৫০ মতিঝিল সি/এ, ঢাকা – ১০০০। বাংলাদেশ।
ফোন: +88 09611-378696 , ইমেইল: [email protected]

© ২০২৪ ব্রডকাস্টিং নিউজ কর্পোরেশন কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত